admin 1
১১ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ঐতিহাসিক ‘নাটোর লজ’ নিয়ে বিতর্ক: অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ, বহুতল ভবন নির্মাণে উদ্বেগ!

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থাপনা ‘নাটোর লজ’কে ঘিরে নতুন করে বিতর্ক ও জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ইতিহাস-সচেতন নাগরিকদের অভিযোগ, একসময় নাটোর রাজপরিবারের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই ঐতিহাসিক ভবনটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও নানা অনিয়ম, জালিয়াতি ও বিতর্কিত কাগজপত্রের মাধ্যমে এর মালিকানা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে স্থাপনাটির অবশিষ্ট অংশে ‘রয়েল মালেকা নূর ক্যাসেল’ নামে একটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, নাটোর রাজপরিবারের জমিদারি বিস্তৃত ছিল অবিভক্ত বাংলার বিশাল অঞ্চলজুড়ে। রানী ভবানীর সময় থেকে ময়মনসিংহ অঞ্চলের পুকুরিয়া পরগণাসহ বেশ কিছু এলাকা নাটোর এস্টেটের আওতাভুক্ত ছিল। এসব এলাকার প্রশাসনিক কার্যক্রম, খাজনা আদায় ও জমিদারি তদারকির সুবিধার্থে ময়মনসিংহ শহরে নাটোর রাজপরিবার একটি আবাসিক ও প্রশাসনিক ভবন প্রতিষ্ঠা করে, যা স্থানীয়ভাবে ‘নাটোর লজ’ নামে পরিচিতি লাভ করে।

মৃত্যুঞ্জয় স্কুলের বিপরীতে ২ নম্বর মৃত্যুঞ্জয় স্কুল রোডে অবস্থিত এই ভবনটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপত্য ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্থানীয় প্রবীণদের মতে, শশী লজ, আলেকজান্দ্রা ক্যাসেল ও গৌরীপুর লজের মতোই নাটোর লজও একসময় শহরের অন্যতম অভিজাত স্থাপনা ছিল।

জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ভবনটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে যায় বলে বিভিন্ন মহলের দাবি। পরবর্তীতে একটি পত্রিকা প্রতিষ্ঠানের কাছে সম্পত্তিটি লিজ দেওয়া হয়েছিল বলেও জানা যায়।

তবে সম্প্রতি স্থানীয় নাগরিক সমাজের একাংশ অভিযোগ তুলেছেন যে, অর্পিত ও লিজকৃত এই সম্পত্তিকে কেন্দ্র করে জাল দলিল, ভুয়া নথিপত্র, বিতর্কিত নামজারি এবং মামলার রায়-ডিক্রি ব্যবহার করে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, এসব প্রক্রিয়ার মাধ্যমে নূরউদ্দিন নামের এক ব্যক্তির পুত্র মঈনউদ্দীন কবীরকে সম্পত্তির মালিক হিসেবে প্রতিষ্ঠা করা হয়।

অভিযোগকারীরা আরও দাবি করেন, সম্পত্তিটির একটি অংশ ইতোমধ্যে বিক্রি করা হয়েছে এবং অবশিষ্ট অংশে ডেভেলপার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট উদ্যোক্তা শফিক উল্লাহর তত্ত্বাবধানে ‘রয়েল মালেকা নূর ক্যাসেল’ নামে ১৪ তলা ভবন নির্মাণের কাজ চলছে।তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে ইতিহাস-সচেতন নাগরিক, সংস্কৃতিকর্মী ও নগরবাসীর একাংশের মত, যদি প্রকৃতপক্ষে এটি অর্পিত সম্পত্তি এবং ঐতিহাসিক স্থাপনা হয়ে থাকে, তবে এর মালিকানা ও কাগজপত্রের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সম্পত্তিটির সকল দলিল, নামজারি, রেকর্ড ও আদালতের নথি যাচাইয়ের দাবি জানিয়েছেন।

নগরবাসীর দাবি, কোনো অনিয়ম বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাগজপত্র বাতিল করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় স্থাপনাটির স্মৃতি সংরক্ষণ, ভূমি জাদুঘর স্থাপন অথবা গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, আদালতের নথি এবং ভূমি রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরগুলোর আনুষ্ঠানিক তদন্ত ও যাচাই-বাছাই অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিষয়টি স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5629" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

পুলিশ প্রশাসনে বড় রদবদল

বাজেট ২০২৬-২৭ ফিরল কালো টাকা সাদা করার সুযোগ

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

ময়মনসিংহে ভুয়া রেকার বিল নিয়ে প্রশ্ন, স্বচ্ছ তদন্তের দাবি

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী

ময়মনসিংহের ঐতিহাসিক ‘নাটোর লজ’ নিয়ে বিতর্ক: অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ, বহুতল ভবন নির্মাণে উদ্বেগ!

আসছে বড় সুখবর, নতুন বাজেটে কমছে ৬০ পণ্যের দাম

১০

সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট

১১

চট্টগ্রামের আগ্রাবাদে টিউশনি শেষে ফেরার পথে কলেজছাত্র রিয়াদুল নিখোঁজ: সন্ধানে আকুল পরিবার

১২

৩৩.৩৫ কোটিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কন্ট্রোলার

১৩

ভুয়া রশিদে পরিবহন থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ: নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন

১৪

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৫

শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

১৬

বাজারে ফের বাড়ল তেলের দাম

১৭

ময়মনসিংহ এলএ শাখার সার্ভেয়ার মোঃ নাজমুল হাছানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৮

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি

১৯

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রভাব খাটানো, তদবির বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

২০