admin 1
১২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

 ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে দীর্ঘদিন পর ক্রয়কৃত ০৭ শতক জমি আদালতের মাধ্যমে ফিরে পাওয়ার পর জমির প্রকৃত মালিক জেসমিন বেগম ও তার পরিবার আতঙ্কে আছে। আদালতের আদেশে প্রশাসন জমি বুজিয়ে দেওয়ার পর সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ।

আদালত ও গৌরীপুর সহকারী কমিশনার ভূমি সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মৌজার ০৭ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোছাঃ জেসমিন বেগমের সাথে জালাল উদ্দীন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত জেসমিন বেগমকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করবে বলে জানায় । আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, সার্ভেয়ার মাহফুজুর রহমান এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জমি ফিরে পাওয়ার পর আবারও খুঁটি ও সাইনবোর্ড ভেঙে ফেলার বিষয়ে জেসমিন বেগম বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের ও প্রশাসনের সহায়তায় আমি জমি বুঝে পেয়েছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রশাসন এবং যারা জায়গাটা বুঝে পেতে আন্তরিক সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

কিন্তু উপজেলা প্রশাসন আমাকে জমি বুঝিয়ে দেওয়ার পর দুপুরে আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদী পক্ষ জালাল উদ্দিনের ছেলে এমদাদুল, আজিজুল, রবিকুল, হাবিকুল সহ পরিবারের অন্যান্য সদস্য মিলে জমির খুটি ও সাইনবোর্ড উপরে ফেলে দেয় এবং লোকজন নিয়ে এই মামলার বাদী জেসমিন বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উস্কানি মূলক বক্তব্য দেয়। এতে জমির মালিক জেসমিন বেগম ও তার পরিবার আতঙ্কে আছে।এদিকে অভিযুক্তের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, আমরা এই রায় মানি না। এই জায়গা আমরা আবার দখল করব। তারা কোর্টে টাকা পয়সা খরচ করে এই রায় বের করে এনেছে। উচ্চ আদালতে আমরা এই মামলার আপিল করব।

সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা জানান, আমরা জর্জ কোর্টের নির্দেশে বিআরএস খতিয়ান ১২৬ ও খারিজ ১৯৭ খতিয়ানের ০৭ শতক জমি জেসমিন বেগমকে বুঝিয়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান ছিল। আদালতের আদেশে জমি বুজিয়ে দেওয়া হয়েছে। বিবাদী পক্ষ চাইলে পুনরায় আপিল করতে পারবে কিন্তু বিবাদী পক্ষ জমির খুটি ও সাইনবোর্ড যদি উপড়ে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5652" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০