সারোয়ার নেওয়াজ শামীম( হবিগন্জ) : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে ইজিবাইক (টমটমের) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম মোজাহিদ। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে চন্ডি রামগংগা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যানজট মুক্ত করে। চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম এর সঙে যোগাযোগ এর চেষ্টা করলে ওনি ফোন রিসিভ করেন না।এ রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহ চুনারুঘাট থানায় রয়েছে।
মন্তব্য করুন