বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের প্রানকেন্দ্র নগরীর কৃষি ইউনিভার্সিটি শেষ মোড় শীর্ষ মাদক সমাজ্ঞী রাবেয়া, সাথী ও শেফালির নেতৃত্বে চলছে মাদকের ওপেন বানিজ্য। শুধু তাই নয় মাদক ব্যবসা নিজেদের আয়ত্তে রাখতে নিজেদের পরিচয় দেয় পুলিশ সোর্স হিসাবে । অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে রয়েছে এদের গলায় গলায় ভাব।

শেষ মোড়,কেওয়াটখালী,ব্রিজ মোড়,শমুগঞ্জ এলাকার মাদকের গডফাদার হয়ে উঠেছে এই তিন সমাজ্ঞী। শমুগঞ্জ এলাকার মাদক নিয়ন্ত্রণ করছে রাবেয়া, সাথীর সিন্ডিকেট। কৃষি ইউনিভার্সিটির শেষ মোড় কেওয়াটখালী,ব্রিজ মোড়,এলাকার মাদক নিয়ন্ত্রণে রয়েছে সেফালী৷ শুধু মাদক ব্যবসাই নয় ও মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের নেতৃত্বেও এই তিন সমাজ্ঞী। দুই নাম্বারি বানিজ্য করে কামিয়েছে কয়েক কোটি টাকা। এলাকাবাসীর মাদক ব্যবসায় বাধা দিলে,, মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এই সিন্ডিকেট।

এই তিন সমাজ্ঞী বলে পুলিশ সব জানেন,তারা তাদের কিছুই করবে না,,বরং প্রচার করে তারা পুলিশের মাল বেচে ,,।এদিকে এলাকাবাসীর দাবি এই সিন্ডিকেটের সাথে প্রশাসনের কিছু অসাধু অফিসার সাথে জড়িত, এরফলে বন্ধ হচ্ছেনা এদের মাদক ব্যবসা। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
অফিসার ইনচার্জ এর কাছে এলাকাবাসীর দাবী, এই মাদক সিন্ডিকেটকে অবিলম্বে আইনের আওতায় আনা হউক।

মন্তব্য করুন