admin 1
৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কৃষিখাতকে জাতীয় অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৩ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্র্যাক-টু কূটনীতির আয়োজন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধন ও উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাষণে প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার ও উন্নয়ন দর্শনের বিশদ রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, কৃষিপণ্যের সহজলভ্যতা, প্রযুক্তি, সেচ ও বাজার সংযোগ নিশ্চিত করার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি শিল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে। দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতিটি পরিবারের মায়ের হাতে আর্থিক সাহায্য পৌঁছানো, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, সবার জন্য ‘হেলথ কার্ড’ এবং সমন্বিত সেবায় ‘ইউনিভার্সেল কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি। এছাড়া তৃণমূল স্বাস্থ্যসেবায় ৮০ শতাংশ নারীসহ ১ লাখ কর্মী নিয়োগের তথ্য তুলে ধরেন।

শিক্ষাব্যবস্থায় সনদের চেয়ে বাস্তবমুখী দক্ষতা, প্রথম শ্রেণি থেকে বিনামূল্যে টিফিন ও ব্যাগ বিতরণ এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। জলবায়ু সহনশীলতায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং ২৫ কোটি বৃক্ষরোপণের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন তিনি। একই সাথে মিয়ানমারে ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন ও অর্থায়নের আহ্বান জানান।

উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গোপসাগর অঞ্চলটি এমন এক জায়গায় পরিণত হোক যেখানে প্রতিটি রাষ্ট্র একযোগে বিকশিত হবে। বাংলাদেশ সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7957" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০