admin 1
১০ জুন ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

ময়মনসিংহ অফিস: ‘দুধ উৎপাদন করি, দুধ পান করি, সুস্থ সবল জাতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিমেল হাজবেন্ড্রী অনুষদভূক্ত ডেইরি সায়েন্স বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬” উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১০ জুন (বুধবার) সকালে বাকৃবি চত্বর ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রাঙ্গণে স্কুল শিশুদের বিনামূল্যে দুধ পান করানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

শুরুতে এনিমেল হাজবেন্ড্রী অনুষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এসে শেষ হয়। সেখানে সম্মেলন কক্ষে “বিশ্ব দূগ্ধ দিবস-২০২৬” এর মূল প্রতিপাদ্য ‘সেলিব্রেটিং দ্য কনট্রিবিউশন অব ওমেন ফার্মার্স ইন ডেইরিং’ -কে সামনে রেখে একটি বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স প্রধান রেবেকা শারমিন। ডেয়রি সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোহাম্মদ আশিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ.কে. এম. মাসুম।

বক্তারা টেকসই ডেইরি খামার গঠনে এবং জাতীয় পুষ্টির চাহিদা পূরণে নারী খামারিদের অগ্রণী ভূমিকা ও অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) বলেন, আমরা একটি আন্তর্জাতিক অনুষ্ঠান পালন করছি যেখানে আমাদের যে সকল নারী খামারি আছেন তাদেরকে সেলিব্রেট করাটাই এবছরের মূল প্রতিপাদ্য। ২০০১ সাল থেকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এই দিবসটি পালন করা শুরু করেছে । নারী খামারিদের সম্মানিত করার বিষয়টি উপলব্ধি করতে আমাদের অনেক দেরি অথচ আমাদের অর্ধেক জনসংখ্যাই মহিলা, তাদের অবদান ছাড়া দেশ-জাতি কোনভাবেই আগানো সম্ভব নয়। আমরা সেই খামারিদের সম্মানিত করতে পেরেছি, এটি ডেইরি সায়েন্স বিভাগসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গর্ব। তিনি ডেইরি সেক্টরের নানান দিক তুলে ধরে প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থাপনায় বাস্তবতার নিরিখে আমাদের ডেইরি শিল্পকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও বিকেলে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক একটি বিশেষ ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র নির্দেশনা মোতাবেক প্রতি বছর ১ জুন সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটি উদযাপন করে। এবছর বিশ্ববিদ্যালয়ে ১জুন ছুটি থাকার কারণে ১০ জুন এটি উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, এনিমেল হাজবেন্ড্রী অনুষদের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ডেইরি শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5605" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

পুলিশ প্রশাসনে বড় রদবদল

বাজেট ২০২৬-২৭ ফিরল কালো টাকা সাদা করার সুযোগ

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

ময়মনসিংহে ভুয়া রেকার বিল নিয়ে প্রশ্ন, স্বচ্ছ তদন্তের দাবি

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী

ময়মনসিংহের ঐতিহাসিক ‘নাটোর লজ’ নিয়ে বিতর্ক: অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ, বহুতল ভবন নির্মাণে উদ্বেগ!

আসছে বড় সুখবর, নতুন বাজেটে কমছে ৬০ পণ্যের দাম

১০

সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট

১১

চট্টগ্রামের আগ্রাবাদে টিউশনি শেষে ফেরার পথে কলেজছাত্র রিয়াদুল নিখোঁজ: সন্ধানে আকুল পরিবার

১২

৩৩.৩৫ কোটিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কন্ট্রোলার

১৩

ভুয়া রশিদে পরিবহন থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ: নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন

১৪

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৫

শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

১৬

বাজারে ফের বাড়ল তেলের দাম

১৭

ময়মনসিংহ এলএ শাখার সার্ভেয়ার মোঃ নাজমুল হাছানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৮

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি

১৯

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রভাব খাটানো, তদবির বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

২০