admin 1
১১ জুন ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ভুয়া রেকার বিল নিয়ে প্রশ্ন, স্বচ্ছ তদন্তের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ট্রাফিক বিভাগের কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পরিবহন মালিক, চালক ও স্থানীয়দের অভিযোগ, শহরে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন এবং ব্যাটারিচালিত অটোরিকশা থেকে রেকার বিলের নামে অর্থ আদায় করা হচ্ছে। তবে এসব অর্থ আদায়ের প্রক্রিয়া ও হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, অনেক ক্ষেত্রে রেকার সেবা গ্রহণ না করেও কিছু যানবাহনের কাছ থেকে রেকার বিল নেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আদায় হলেও সেই অর্থ কোথায় জমা হচ্ছে এবং কীভাবে ব্যয় করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জনসম্মুখে নেই।

স্থানীয়দের মতে, ময়মনসিংহ শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় এখনও নানা অনিয়ম ও বিশৃঙ্খলা বিদ্যমান। যানজট, অবৈধ পার্কিং, নিয়মবহির্ভূত যান চলাচলসহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে নগরবাসীকে ভোগান্তিতে ফেলছে। এ অবস্থায় রেকার বিল আদায় নিয়ে ওঠা অভিযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

সচেতন নাগরিকরা বলছেন, রেকার বিল আদায়ের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম না থাকে, তাহলে আদায়কৃত অর্থের পরিমাণ, সরকারি হিসাবভুক্তির তথ্য এবং ব্যয়ের খাত জনসম্মুখে প্রকাশ করা উচিত। এতে জনমনে সৃষ্টি হওয়া সন্দেহ ও বিতর্ক দূর হবে।তারা আরও বলেন, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বক্তব্য জানতে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাউলার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এখন নগরবাসীর প্রশ্ন রেকার বিলের নামে আদায়কৃত অর্থের প্রকৃত হিসাব কী, এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে সেই উত্তর জানতে অপেক্ষা করছেন সবাই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5635" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০