ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের এলএ (ভূমি অধিগ্রহণ) শাখায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, জমির সকল কাগজপত্র সঠিক ও বৈধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট অফিসের একজন সার্ভেয়ার, মোঃ নাজমু হাসানের কাছে ফাইল গেলে নানা অজুহাতে তা ‘ভুল’ বা ‘ভুয়া’ বলে প্রশ্নবিদ্ধ করা হয়।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পূর্বে অন্য কর্মকর্তারা ফাইল যাচাই-বাছাই করে অনুমোদন দিলেও তিনি নাকি বলেন, “আগে কে কী করেছে, সেটা আমার দেখার বিষয় নয়।” ভুক্তভোগীদের আরও অভিযোগ, জমি অধিগ্রহণ বাবদ প্রাপ্য অর্থের একটি নির্দিষ্ট অংশ দাবি করা হয় এবং তা না দিলে ফাইলের কাজ বিলম্বিত বা জটিল করে তোলা হয়।
এ ধরনের অভিযোগ সত্য হলে তা সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন