admin 1
৮ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন ৪১২৩২ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৯৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হাজি। দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৮ জন। চিকিৎসাধীন ১৩ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৪১ হাজার ২৩২ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন। আর ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ হাজার ৭২২ জন, সৌদি এয়ারলাইনস ১৬ হাজার ১০৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।

এখন পর্যন্ত মোট ৯৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৪০টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ ও জেদ্দায় একজন মারা গেছেন। এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন হাজি।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5484" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ

পুলিশ প্রশাসনে বড় রদবদল

বাজেট ২০২৬-২৭ ফিরল কালো টাকা সাদা করার সুযোগ

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর

ময়মনসিংহে ভুয়া রেকার বিল নিয়ে প্রশ্ন, স্বচ্ছ তদন্তের দাবি

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী

ময়মনসিংহের ঐতিহাসিক ‘নাটোর লজ’ নিয়ে বিতর্ক: অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগ, বহুতল ভবন নির্মাণে উদ্বেগ!

আসছে বড় সুখবর, নতুন বাজেটে কমছে ৬০ পণ্যের দাম

১০

সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট

১১

চট্টগ্রামের আগ্রাবাদে টিউশনি শেষে ফেরার পথে কলেজছাত্র রিয়াদুল নিখোঁজ: সন্ধানে আকুল পরিবার

১২

৩৩.৩৫ কোটিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কন্ট্রোলার

১৩

ভুয়া রশিদে পরিবহন থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ: নেতৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন

১৪

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৫

শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

১৬

বাজারে ফের বাড়ল তেলের দাম

১৭

ময়মনসিংহ এলএ শাখার সার্ভেয়ার মোঃ নাজমুল হাছানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

১৮

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি

১৯

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রভাব খাটানো, তদবির বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

২০