ময়মনসিংহের গফরগাঁও উপজেলা গফরগাঁও ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ঘাগড়া সোনা মিয়ার বাজার দিয়ে বিকাল বেলা বাড়ি হইতে রিক্সা যোগে গফরগাঁও যাওয়ার পথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF)এর গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুলহুদা সরদার কে সোনার মিয়ার বাজারে বিকেল আনুমানিক ৬.১০ মিনিটের সময়
প্রকাশ্যে ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হত্যা করার উদ্দেশ্যে রিকশা হইতে নামিয়ে মাটিতে ফেলে এলো পাতারি বাড়ি ও কিল ঘুসি এবং বুকের উপর বসে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। মারামারির এক পর্যায়ের শাসরুদ্ধের গুংরানীর শব্দ শুনে বাজারের অনেকেই এসে উদ্ধার করে।তাৎক্ষণিক গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে চিকিৎসা করে ডাক্তার তাৎক্ষণিক ভর্তি করতে বলেন বর্তমানে হাসপাতালে চিকিৎসারত আছে।
তাই এই মর্মান্তিক ঘটনায় আমরা মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF)গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের পক্ষ হইতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গফরগাঁও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন সর্বস্তরের অসাধারণ।
মন্তব্য করুন