admin 1
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে তৃতীয়বারের মতো একটি প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেস। ২২০-২০৪ ভোটে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি সাতজন রিপাবলিকান সদস্যও ভোট দেন।

প্রস্তাবটির মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালানো এবং মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

এর আগে একই ধরনের দুটি উদ্যোগে চারজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছিলেন। সর্বশেষ ভোটে সেই সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এদিকে, কংগ্রেসনাল বাজেট অফিসের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সংঘাত অব্যাহত থাকলে প্রতি মাসে প্রায় তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যাপকভাবে প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহারের ফলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব মজুত পুনরায় পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে কংগ্রেসে নিম্নকক্ষে পাস হওয়া এই প্রস্তাবের ভবিষ্যৎ অনিশ্চিত। সিনেটে অনুমোদন পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7706" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০