admin 1
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে হুতিদের হামলার জবাব দিতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তের আল-ওয়াদিয়াহ সীমান্তচৌকির কাছে হামলার ঘটনায় কয়েকটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেগুলো বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে হুতিরা। গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুতিদের সাম্প্রতিক কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক। সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

তিনি বলেন, হুতিদের নিবৃত্ত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা নেবে এবং তাদের শত্রুতামূলক কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।জোটের বিবৃতিতে বলা হয়েছে, হুতিরা আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে সোমবার ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুতিদের সাম্প্রতিক হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জাজান তেল স্থাপনায়ও আঘাত হেনেছে। তবে ওই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আরামকোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7600" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০