admin 1
২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ওড়িশায় বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবল জাহাজ

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার পানামার পতাকাবাহী জাহাজটি ডুবে যায়। এতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। জাহাজটিতে ওড়িশা থেকে তোলা ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের নাগরিক। তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। একই সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে প্রতিষ্ঠানটি।

খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরো একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়।

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বাকি নাবিকদের উদ্ধারে অভিযান চলছে। তবে তাদের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7390" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০