admin 1
২৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে সপ্তাহজুড়ে চলমান আন্দোলনে ভয়াবহ দমনপীড়ন চলিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে গত দুই দিনে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নাগরিক সংগঠন জেএএসি-এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর সরাসরি গুলিবর্ষণ করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। এতে গত সোমবার (২৭ জুলাই) ২৫ জন ও মঙ্গলবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।তবে যোগাযোগ বিচ্ছিন্নতা ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার কারণে কাশ্মীরে নিহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পাকিস্তানের গণমাধ্যমেও এ বিষয়ে তেমন সংবাদ পাওয়া যাচ্ছে না।

গত জুন থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধসহ যোগাযোগ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এতে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো অঞ্চলটি। পাশাপাশি সেখানে ব্যাপক গণগ্রেফতারও চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে, মঙ্গলবার (২৮ জুলাই) পাকিস্তানি কর্তৃপক্ষকে যোগাযোগ ব্যবস্থা সচল করতে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সামরিকায়িত অঞ্চলটিতে নির্বাচনি সংস্কারের দাবিতে রাজপথে বিক্ষোভ করছে জেএএসি ও তাদের সমর্থকরা। তাদের অভিযোগ, পাকিস্তানে থাকা ভারতীয় কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থার কারণে বহিরাগতরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আর এ জটিলতার মাঝেই সোমবার (২৭ জুলাই) সেখানে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছড়া মঙ্গলবার মিরপুরে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণে হতাহতের তথ্য-প্রমাণ মুছে ফেলেছে বলে অভিযোগ করেছেন জেএএসি-এর মুখপাত্র এস এ খান।

তিনি বলেন, মরদেহগুলো সরিয়ে নিয়ে মিরপুরের হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে নিরাপত্তা বাহিনী। আমাদের কাছে রাস্তায় পড়ে থাকা মরদেহগুলোর ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে। তথ্য-প্রমাণ মুছে ফেলতেই নিরাপত্তা বাহিনী লাশগুলো গুম করেছে।এদিকে, বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি অস্বীকার করে এর পেছনে ভারতের অর্থ ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7066" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০