admin 1
২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বহু তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির একটি এলাকায় হামলার আগে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর শুরু হয় ব্যাপক বিমান হামলা। হামলায় এলাকার একটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে আশপাশে বাস্তুচ্যুত মানুষের বসবাসের জন্য স্থাপন করা কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, এসব তাঁবুতে যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো বহু পরিবার আশ্রয় নিয়েছিল। হামলার সময় নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবন বাঁচাতে নিরাপদ স্থানে ছুটে যান।

এদিকে, গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরেও পৃথক একটি হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত হন এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজাজুড়ে চলমান সংঘাতে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন আরও বাড়ছে। অব্যাহত হামলায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। কিন্তু সেসব আশ্রয়স্থলও হামলার বাইরে থাকছে না, ফলে নিরাপত্তাহীনতা আরও তীব্র হচ্ছে।

মানবিক সংস্থাগুলো বারবার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসলেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন করে প্রাণহানি, আহত এবং অবকাঠামো ধ্বংসের খবর সামনে আসছে।

সূত্র: আল-জাজিরা।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7062" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০