admin 1
১৪ জুলাই ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেননি।এ ছাড়া গতকালের পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি। এ কারণে তারা পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান।

আন্দোলনরত ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আয়মান বলেন, আমরা ক্যামব্রিয়ান কলেজ থেকে এসেছি। গতকাল আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।ফিজিক্স ও অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের পরীক্ষা ছিল। আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। তিনি বলেন, জানানো হয়েছিল, যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে পরীক্ষা স্থগিত করা হবে। কিন্তু রাতভর ও সকালেও বৃষ্টি হওয়ার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। উল্টো আমাদের সঙ্গে দমন-পীড়নমূলক আচরণ করা হয়েছে।

আয়মান আরও বলেন, ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরও পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। তা না হলে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এদিকে সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছিল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6787" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০