admin 1
২৭ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকতা করলে রাজনীতি নয়, রাজনীতি করলে সাংবাদিকতা নয়। এবং সাংবাদিকতা করলে চাঁদাবাজিও নয়

নিজস্ব  প্রতিবেদক: কথাগুলো কর্কশ শোনাতে পারে, কিন্তু সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য এটি এই দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার প্রসঙ্গ এখন। একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, এটি অন্যায় নয়। কিন্তু সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। আর তিনি যদি রাজনীতির নাথে সাংবাদিকতাও করেন তখন পাঠকের মনে সংশয় জন্মাবেই। একবার সন্দেহ জন্মালে সাংবাদিকতার সবচেয়ে বড় যে সম্পদ, বিশ্বাস, সেই বিশ্বাস ক্ষয় হতে শুরু করে।

অনেকে বলতে পারেন, পাকিস্তান আমলেও তো এ দেশের অনেক খ্যাতিমান সাংবাদিক ও সম্পাদক রাজনীতি করেছেন। করেছেন ঠিকই। কিন্তু তখনকার বাস্তবতা ছিল ভিন্ন। পাকিস্তান আমলে এ দেশের মানুষ ছিল একটি পরাধীন রাষ্ট্রের অধিবাসী। সেখানে স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রাম ছিল সবার সংগ্রাম। সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক, ছাত্র, প্রায় সবাই কোনো না কোনোভাবে সেই আন্দোলনের অংশ ছিলেন।

কিন্তু আজকের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এখন সংগ্রামটা রাষ্ট্র প্রতিষ্ঠার নয়; রাষ্ট্রকে আরও গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক করে তোলার। তাই আজকের সাংবাদিকতার দায়িত্বও ভিন্ন। সাংবাদিকের কাজ কোনো রাজনৈতিক পক্ষের হয়ে মাঠে নামা নয়; বরং সব পক্ষকে সমানভাবে পর্যবেক্ষণ করা, প্রশ্ন করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরা।

একইভাবে সাংবাদিকতা ও চাঁদাবাজিও একসঙ্গে চলতে পারে না। একটি যুৎসই ক্রাইম নিউজ ক্যামেরায় ধরে এনে সেটি দেখিয়ে টাকা আদায়ের অনৈতিক কারবার অনুচিৎই না শুধু, সেটি রীতিমত অন্যায়ও বটে। অনেক মিডিয়া হাউজে এটি ওপেন সিক্রেট এখন। নতুন একটা মিডিয়া হাউজ খোলার সাথে সাথে ইনভেস্টিগেটিভ সেল খুলে বসে তারা। অনুসন্ধানের অ-ও জানে না, কিন্তু দাত কেলিয়ে টার্গেট করা লোকদের কাছে করে চাঁদা দাবি!সাংবাদিকতা করতে চাইলে চাঁদাবাজি ছাড়তে হবে। আর চাঁদাবাজি করতে চাইলে সাংবাদিকতাটা ছাড়তে হবে। দুই নৌকায় পা দিয়ে দাঁড়ানোর সুযোগ এখানে নেই।

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি জনবিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা একটি সামাজিক দায়িত্ব। একজন চিকিৎসকের হাতে যেমন মানুষের জীবন, একজন বিচারকের হাতে যেমন ন্যায়বিচার, তেমনি একজন সাংবাদিকের হাতে থাকে তথ্যের সততার পতাকা। সেই অবস্থান ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করা বা প্রভাব খাটিয়ে অর্থ আদায় করা শুধু অপরাধই নয়, পুরো পেশার মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করে।

কয়েকজনের অনৈতিক কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত বহন করতে হয় হাজারো সৎ ও নিষ্ঠাবান সাংবাদিককে। ফলে ক্ষতিগ্রস্ত হয় পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা। এটি মহামারি আকার নিয়েছে এ দেশে।সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, প্রভাব নয়, পরিচয়ও নয়, তার সবচেয়ে বড় শক্তিটা হলো পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন।

তাই সময়ের দাবি একটাই:সাংবাদিকতা করলে রাজনীতি নয়। রাজনীতি করলে সাংবাদিকতা নয়। সাংবাদিকতা করলে চাঁদাবাজি নয়। আর চাঁদাবাজি করলে সাংবাদিকতা নয়। যে কোনো একটা বেছে নিতে হবে। সাংবাদিকতার নামে চাঁদাবাজি এ দেশে প্রকৃত সাংবাদিকরা করতে দেবে না।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6256" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০