admin 1
২৭ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান নতুন উত্তেজনা

মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক টেলিগ্রাম বার্তায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানে মার্কিন হামলার জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

বার্তায় আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের পক্ষ থেকে যদি নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও বিস্তৃত।

ঘটনার সূত্রপাত : এর আগে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানের অভ্যন্তরে কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওয়াশিংটনের দাবি, সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে যে হামলা চালানো হয়েছিল, তার পেছনে তেহরান দায়ী এবং সেই হামলার জবাবেই এই মার্কিন সামরিক পদক্ষেপ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ জুন) দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হওয়া হামলার তীব্র নিন্দা জানান। তিনি একে গত ১৭ জুনের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের একটি ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে উল্লেখ করে ইরানকে সতর্কবার্তা দিয়েছিলেন।

হুমকিতে শান্তি চুক্তি ও বিশ্ব জ্বালানি বাজার : গত সপ্তাহে দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছিল। এর ফলে অঞ্চলটিতে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালির নতুন এই সংঘাত এবং তার জেরে চলমান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই শান্তি ও স্থিতিশীলতার আশাকে আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। কারণ বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশই পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। ফলে এই অঞ্চলে নতুন কোনো পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারকে আবারও তীব্র অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6244" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০