admin 1
১৭ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে পরাশক্তি চীন। যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করবে।

এই ঘোষণা এমন একটি সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে পৌঁছেছে।

লিন জিয়ান চীনের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘যাতে সেখানে ক্ষতিগ্রস্ত জনগণের দ্রুত পুনরুদ্ধার, পুনর্গঠন এবং সামগ্রিক অর্থনীতি ও সাধারণ জীবনমান উন্নত করতে কার্যকর সহায়তা করা যায়।’লিন জিয়ান জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানকে সহায়তা দেওয়ার ঘোষণা দিল বেইজিং।

এর আগে গত মার্চ মাসেও যুদ্ধবিধ্বস্ত ইরানে বড় আকারের জরুরি সহায়তা পাঠিয়েছিল বেইজিং প্রশাসন।এদিকে দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ অবশেষে একটি স্থায়ী সমঝোতায় সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারকে চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5920" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০