admin 1
১০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলাসহ বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।আইআরজিসি বুধবার (১০ জুন) ভোরে জানায়, অঞ্চলজুড়ে বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডস বাহিনী অঙ্গীকার করে যে, মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও জানায় আইআরজিসি।

একই সাথে, গার্ডস বাহিনী ঘোষণা করে যে, তারা কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে।কুয়েতের সামরিক বাহিনী পরে ঘটনাটি নিশ্চিত করে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সফলভাবে শত্রুপক্ষের আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর এই পাল্টা হামলা চালালো তেহরান।প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।এদিকে, সংঘর্ষের ব্যাপক আঞ্চলিক বিস্তারে, আইআরজিসি জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানানো হয়।

রেভল্যুশনারি গার্ড আরও জানায়, তারা মার্কিন আল-আজরাক ঘাঁটির চারটি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, জর্ডানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়েছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ভূপাতিত করার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে। এর জবাবে ইরানও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা করল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5578" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০