admin 1
৪ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ সদস্যও রয়েছেন। হোটেলটির পাশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন স্বজনকে দেখতে এসে তারা দুর্ঘটনায় পড়েন। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে ছিলেন বিবেক আগরওয়াল, তার স্ত্রী তারজানি আগরওয়াল, তাদের দুই কন্যা জীবিশা আগারওয়াল ও ভার্যা আগরওয়াল এবং আরও চার স্বজন।

পরিবারটি মূলত গুরুগ্রামের সেক্টর-৪৬ এলাকার বাসিন্দা। বিবেক আগরওয়ালের বাবা রাধে শ্যাম আগরওয়াল দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে পরিবারসহ দিল্লিতে এসেছিলেন তিনি। থাকার জন্য তারা হোটেলটিতে দুটি কক্ষ ভাড়া নেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা হোটেলের রেস্তোরাঁয় নাশতা করছিলেন। এ সময় আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের আট সদস্যই নিহত হন। দুর্ঘটনার পর বিবেক আগরওয়ালের ৮০ বছর বয়সী বাবা রাধে শ্যাম আগরওয়ালই পরিবারের একমাত্র জীবিত নিকট আত্মীয় হিসেবে রয়ে গেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে এবং সরু কাঠামোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সে সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন।

এ ঘটনায় আগরওয়াল পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা একে সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5318" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০