admin 1
২৩ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ৩৬১২ আনসার-ভিডিপি সদস্য পেলেন ঈদ উপহার

আব্দুল কাদের,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপিসহ মোট ৩ হাজার ৬১২ জন সদস্য-সদস্যার মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ০৫ (বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আকতার, মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই (২ প্যাকেট সাধারণ ও ২ প্যাকেট লাচ্ছা), ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল। প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, মহাপরিচালকের এই ঈদ উপহার ভাতাভোগী ভিডিপি সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে। তিনি সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, এটি শুধু উপহার নয়, বরং বাহিনীর সদস্যদের প্রতি মহাপরিচালকের আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সদস্যদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগে ভিডিপি সদস্যরা সফলতার সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছে। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান ঘিরে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5159" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০