admin 1
১৮ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরাকের মরুভূমিতে মিলল আরেকটি মার্কিন ঘাঁটি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইরাকে গোপনে দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরাইল। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এসব ঘাঁটি রক্ষার সময় এক ইরাকি সেনা সদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সময় ব্যবহারের জন্য ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি ঘাঁটি তৈরি করেছিল ইসরাইল। পরে স্যাটেলাইট চিত্রে কারবালার দক্ষিণ-পশ্চিমে শুকনো হ্রদের মধ্যে একটি অস্থায়ী বিমানঘাঁটির মতো স্থাপনার সন্ধান পাওয়া যায়।

তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আরও একটি গোপন ঘাঁটি ছিল। যা ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘর্ষ এবং চলতি বছরের যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে ঘাঁটিগুলোর নির্মাণ শুরু করে ইসরাইল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত ছিল বলেও দাবি করা হয়েছে। তবে বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কেউ। প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার সময় কমানো, চিকিৎসা সহায়তা এবং ইসরাইলি বিমানবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে এসব ঘাঁটি ব্যবহার করা হতো। সেখানে বিশেষ বাহিনী ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল।

ইরাকের পশ্চিমাঞ্চলের স্থানীয় বেদুইনরা কয়েক সপ্তাহ ধরে সন্দেহজনক তৎপরতার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করছিলেন। তবে ইরাকি বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাইলেও পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে দাবি করা হয়।নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ৩ মার্চ আওয়াদ আল-শাম্মারি নামে এক বেদুইন রাখাল ঘাঁটির কাছে চলে গেলে একটি ইসরাইলি হেলিকপ্টারের হামলায় নিহত হন।

পরে ইরাকি বাহিনীর একটি নজরদারি অভিযানে গুলিতে এক সেনা সদস্য নিহত ও আরও দুইজন আহত হন।ইরাকি আইনপ্রণেতা ওয়াদ আল-কুদু বলেন, এটি ইরাকের সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদার প্রতি স্পষ্ট অবজ্ঞা।’ তবে ইসরাইলি ডিফেন্স ফোর্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5072" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০