admin 1
১৪ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি দুই নেতার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শি’কে ‘মহান নেতা’ উল্লেখ করে তার প্রশংসা করেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি আলোচনার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

বৈঠকের শুরুতে চীনের পক্ষ থেকে দেওয়া অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এটি ছিল এমন এক সম্মান, যা খুব কম মানুষই কখনও পেয়েছে। বিশেষ করে আমি শিশুদের দেখে মুগ্ধ হয়েছি। তারা ছিল আনন্দিত, সুন্দর। সামরিক আয়োজন তো ছিলই, তবে সেই শিশুরা অসাধারণ ছিল এবং তারা অনেক কিছুই প্রতিনিধিত্ব করে।

এরপর ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, আপনি একজন মহান নেতা। আমি সবাইকেই এটা বলি। অনেক সময় মানুষ আমাকে এটা বলতে পছন্দ করে না; কিন্তু আমি তবুও বলি, কারণ এটা সত্য। আমি শুধু সত্যটাই বলি।

এ সময় সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ীরা এসেছেন। আমরা বিশ্বের শীর্ষ ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং প্রত্যেকেই রাজি হয়েছেন। আমি শুধু সেরাদেরই চেয়েছিলাম। তারা আজ এখানে এসেছে আপনাকে এবং চীনকে সম্মান জানাতে। তারা বাণিজ্য ও ব্যবসা করতে আগ্রহী। আর এটি হবে পুরোপুরি পারস্পরিক সুবিধার ভিত্তিতে।

ট্রাম্প বুধবার (১৩ মে) থেকে আগামীকাল শুক্রবার (১৫ মে) পর্যন্ত চীন সফর করছেন ট্রাম্প। এটি দেশটিতে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এবং ২০১৭ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। মূলত এপ্রিল মাসে সফরটি হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অনুরোধে তা পিছিয়ে যায়।

এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও সি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে দুই দেশ চলমান শুল্কযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র চীনের বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ শিথিল রাখার মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি বিমান, কৃষি ও জ্বালানি খাতে সম্ভাব্য চুক্তি এবং ইরানসহ বৈদেশিক নীতি সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4955" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০