admin 1
৭ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার জানিয়েছে, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) নিয়ে অগ্রগতি হয়েছে। এই প্রস্তাব ভবিষ্যতে আরও বিস্তৃত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এই প্রস্তাবকে ‘উইশ লিস্ট’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা চলমান যুদ্ধবিরতির উদ্যোগকে ‘স্থায়ী শান্তিতে রূপ দিতে’ কাজ করে যাচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এক পাতার এই ১৪ দফার নথিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুটি গোপন সূত্রের বরাতে তারা এ তথ্য পেয়েছে। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত প্রস্তাবের বেশিরভাগ শর্ত কার্যকর হবে না।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার পর এই আলোচনা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4668" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০