admin 1
৫ মে ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

চীনেরর হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে এবং দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, অন্তত ৬১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই কারখানার আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।উদ্ধার তৎপরতায় অংশ নেন প্রায় ৫০০ কর্মী। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা উদ্ধারকাজে গতি বাড়ায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে থাকা গানপাউডার গুদাম উদ্ধার কার্যক্রমে বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এলাকা আর্দ্র রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। েবিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যাওয়ার তথ্য জানিয়েছে সিসিটিভি।

ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

লিউইয়াং শহর বিশ্বে আতশবাজি উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। তবে চীনে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়; চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4595" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০