admin 1
২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এই ধর্মীয় আয়োজনে ইরানি হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের আমন্ত্রণ জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি ও আতিথেয়তা করার অধীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি। শুক্রবার (২৪ এপ্রিল) হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে হজ পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি জানান, ইরানের হজ সংক্রান্ত সংস্থার প্রতিনিধিদল এরই মধ্যে সৌদি আরব পৌঁছাছেন। হজ পালনে প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনাতে পৌঁছাবেন বলে এই প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে। এরপর তারা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্ক গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তিনি আরও বলেন, মসজিদ আল-হারামুএর অতিথিদের সর্বোচ্চ আতিথেয়তার সঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সৌদি আরব। কর্তৃপক্ষ জানায়, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের জন্য আবাসন, খাদ্য এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। বিশেষ করে ইরান থেকে আগত হাজিদের উন্মুক্তভাবে স্বাগত জানানো হবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হজে অংশ নেবেন এবং আগামী সপ্তাহ থেকে তাদের যাত্রা শুরু হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনেই এই হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তাসনিম নিউজ এজেন্সি এবং সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত সংবাদের তথ্য মতে, ইরানি হাজিরা এক মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন। যার মধ্যে ৬ রাত ৭ দিন তারা মদিনায় থাকবেন। তবে তারা স্থলপথে নাকি আকাশপথে সৌদি আরবে যাবেন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4153" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০