admin 1
২৩ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ বন্ধে ভিড় বেড়েছে পানামা খালে, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি

ইরান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে এর ফলে বিকল্প রুট হিসেবে মধ্য আমেরিকার পানামা খালে জাহাজের চাপ ব্যাপকভাবে বেড়েছে। এজন্য গুরুত্বপূর্ণ এ নৌপথে ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি হচ্ছে।

সম্প্রতি সংবাদমাধ্যম এমএসএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্লুমবার্গের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পানামা খালে বিশ্বজুড়ে ট্যাঙ্কার, গ্যাস ও পণ্যবাহী জাহাজের জট তৈরি হয়েছে। খালে প্রবেশ করতে গড়ে প্রায় সাড়ে তিন দিন অপেক্ষা করতে হচ্ছে। প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ এই খালটি উত্তর আমেরিকার আটলান্টিক অঞ্চল ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত।

মার্কিন অবরোধ অকার্যকর, একের পর এক ইরানি জাহাজ হরমুজ পাড়ি দিচ্ছে
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন সময় কমানোর জন্য শিপিং কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখা দিয়েছে। ফলে ‘এক্সপ্রেস’ সারচার্জ নামে সিরিয়াল বিক্রি শুরু হয়েছে। এর মাধ্যমে অপেক্ষা এড়িয়ে দ্রুত খাল পার হওয়া যায়। এর মাধ্যমে ফি বেড়ে ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

সম্প্রতি একটি এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজ দ্রুত পারাপারের জন্য নিলামে ৪০ লাখ ডলার পরিশোধ করতে রাজি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে এই ফি ১০ লাখ ডলারেরও কম ছিল। অর্থাৎ খুব অল্প সময়ে এটি চারগুণ বেড়েছে। এই এক্সপ্রেস ফি নিয়মিত খাল ব্যবহারের ফির অতিরিক্ত। এটি সাধারণত কয়েক লাখ ডলার হয়ে থাকে।

এমএসএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির মূল কারণ হরমুজ প্রণালি অবরোধ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার দেশগুলো বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানি বাড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য পরিবহনের পরিমাণ বেড়ে যাওয়ায় পানামা খালে জট আরও তীব্র হয়েছে।

এদিকে এক্সপ্রেস ফি নিয়ে বিতর্ক বাড়তে থাকায় পানামা খাল কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি এলপিজি জাহাজের জন্য নির্ধারিত নিলামমূল্য সাময়িক বাজার পরিস্থিতির প্রতিফলন, এটি খাল কর্তৃপক্ষের নির্ধারিত কোনো স্থায়ী ফি নয়। গ্রাহকের জরুরি প্রয়োজন, বৈশ্বিক চাহিদা-জোগান, ভাড়া ও জ্বালানির দামের ওঠানামাসহ বিভিন্ন বিষয়ে এই নিলামমূল্য নির্ধারিত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4070" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০