admin 1
৭ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে সাধারণ নির্বাচন পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনে সরকার পতনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ধরনের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন র‌্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ। গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) হয়ে লড়ছেন তিনি।  নেপালের নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আরএসপি এখন পর্যন্ত ১৮টি আসনে জয় পেয়েছে এবং আরো ৯৯টি আসনে এগিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

ওলির ঘাঁটিতেও এগিয়ে বালেন শাহ
এর আগে কাঠমাণ্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বালেন শাহ ঝাপা-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই আসনটি দীর্ঘদিন ধরে চারবারের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) দলের চেয়ারম্যান।এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে বালেন শাহ প্রায় ১৫ হাজারের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে কেপি শর্মা ওলি পেয়েছেন প্রায় ৩ হাজার ৩০০ ভোট।

জেন-জি ভোটেই উত্থান

বিশ্লেষকদের মতে, বালেন শাহের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন তরুণ ভোটাররা, বিশেষ করে জেন–জি প্রজন্ম।সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সাবেক এই র‌্যাপার ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে তরুণ ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলেছেন। প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা ও প্রতিষ্ঠাবিরোধী বার্তার মাধ্যমে তিনি তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হন।এদিকে কাঠমান্ডু-১ আসনে আরএসপি থেকে প্রথম প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দর্শনা নামে পরিচিত রাঞ্জু নেউপানে। 

জেন–জি আন্দোলনের পর প্রথম নির্বাচন

গত বছরের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের পর এটিই নেপালের প্রথম সংসদ নির্বাচন। নির্বাচন কর্মকর্তাদের ধারণা, প্রায় ৬০ শতাংশ ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের মতে, তরুণ ভোটারদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় ‘অভূতপূর্ব’ উদ্দীপনা সৃষ্টি করেছে।উন্নত ভোটার সচেতনতা, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এই নির্বাচনে মোট প্রায় ১ কোটি ৮৯ লাখ ভোটার ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদ গঠনের জন্য ভোট দিয়েছেন। এর মধ্যে সরাসরি ভোটে ১৬৫ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং বাকি ১১০ জনকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর টানা দুই দিনের তীব্র বিক্ষোভে নেতৃত্ব দেয় জেন–জি প্রজন্মের তরুণরা। সেই আন্দোলনের মুখে তখনকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3109" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০