admin 1
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

অনলাইন  ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু, ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী।

এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র-ইরান ‘অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ।

ইস্তাম্বুলে পূর্বনির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদমাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কী হবে, তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না।

তবে বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের ভেতরের মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে।এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না, আগামী তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুদ রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে।

বিনিময়ে একটি ‘অনাক্রমণ চুক্তি’র প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষ একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2433" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০