admin 1
২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে আবার ভর্তির নামে যে কোনো ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছে একটি বেসরকারি সংস্থা। রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেওয়া হয় বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন। দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে রিটে অভিযোগ করা হয়।

ইমন সাংবাদিকদের বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে যাওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষা আজ একটি ‘পণ্যে’ পরিণত হয়েছে, আর অভিভাবকরা পরিণত হয়েছেন ‘জিম্মি গ্রাহকে’। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করতে গিয়ে তারা ‘চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে’ বাধ্য হচ্ছেন।

অথচ সরকারিভাবে এই অনিয়ম স্পষ্টভাবে নিষিদ্ধ বলে তুলে ধরে তিনি বলেন, গেল নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তির ফি নেওয়া যাবে না। “অর্থাৎ পুনঃভর্তির নামে আলাদা ফি আদায় যে অবৈধ, তা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকেই স্বীকৃত ও ঘোষিত।”

ইমন বলেন, এই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। সারাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রকাশ্যেই এই প্রজ্ঞাপন লঙ্ঘন করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন কিংবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।এই অবৈধ ফি আদায়ের মাধ্যমে প্রতিবছর সারাদেশে ‘প্রায় ১০ হাজার কোটি’ টাকার শিক্ষা বাণিজ্য গড়ে উঠেছে বলে রিটকারী আবেদনকারীর ধারণা।

এই প্রেক্ষাপটে ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’ জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন দায়ের করার সিদ্ধান্ত নেয় বলে সংস্থার নির্বাহী পরিচালক বলছেন।এই রিটে পুনঃভর্তির নামে যে-কোনো ফি আদায়কে অবৈধ ঘোষণা করে তা অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদান, ২০২৬ শিক্ষাবর্ষে যারা ইতোমধ্যে এই অবৈধ ফি প্রদান করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার আদেশ এবং সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটির পূর্ণ ও বাধ্যতামূলক বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশ দেওয়ার আদেশ চাওয়া হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2166" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০