admin 1
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ সংকটে হাজারো মানুষ

রুশ বাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে হামলা চালিয়েছে। এতে একটি জাহাজ ও বন্দর এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, এটি ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে দ্বিতীয় হামলা। তিনি বলেন, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগের এক হামলায় ওডেসা অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।

তিনি জানান, সর্বশেষ হামলায় পিভডেনি বন্দরে আগুন লাগে এবং সেখানে থাকা প্রায় ৩০টি কনটেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায়। কুলেবা আরো বলেন, জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত একজন আহত হয়েছেন। রাশিয়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ওডেসা বন্দর ও আশপাশের এলাকায় হামলা বাড়িয়েছে। এতে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ইউক্রেনও পাল্টা হিসেবে রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় হামলা জোরদার করেছে। বিশেষ করে যুদ্ধকালীন নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত ‘ছায়া বহর’-এর তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1447" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০