admin 1
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের নতুন বালুচরে উন্নয়নকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের নতুন বালুচর এলাকার আল-ইসলাহ আবাসিক এলাকার এক প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণ, উন্নয়নকাজে বাধা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর আগে প্রবাসী মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার ওই আবাসিক এলাকার একটি ভবনে বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন সময় এলাকাবাসী, পথচারী, সিএনজি চালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, গালাগালি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এলাকায় ড্রেন ও সড়ক নির্মাণকাজ শুরু করতে প্রকৌশলী ও শ্রমিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি কাজে বাধা দেন। এতে কাজটি স্থগিত হয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছ থেকে যাচাই করা যেতে পারে বলেও তারা জানান।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তি এলাকার প্রতিটি বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে ড্রেন ও সড়ক নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে মো. দেলোয়ার হোসেন ও শারমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7843" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০