এ উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জেলা পুলিশের এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, মো. আনোয়ার হোসেনের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি দিনাজপুর জেলা পুলিশের জন্যও গর্বের বিষয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনে তাঁর পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জন পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া দেশ ও জনগণের কল্যাণে ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন—এমন প্রত্যাশা জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে দিনাজপুর জেলা পুলিশ।
মন্তব্য করুন