admin 1
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান

শিশুদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বি সম্ভাবনায় ভরপুর।

‘শুধু চাই সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার বিচরণের সুযোগ যেকোন ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা।’

 

তিনি আরও বলেন, এই সুযোগ আমাদের সবার সৃষ্টি করতে হবে, যেন বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৩টি উপজেলায় ৪৫৯৯টি ইউনিয়নের ৯০৯০টি গ্রামের কোনো শিশু কিশোর অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনিভাবে তারা সমাজ এবং রাষ্ট্রের অনেক প্রিয় ও মূল্যবান সদস্য। জুবাইদা রহমান বলেন, তাদের সবার মধ্যে আকাশচুম্বি স্বপ্ন নীল আকাশে উড়বে। তাদের আকাশচুম্বি মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকরা তো আছেই, সবাই তোমাদের সঙ্গে রয়েছে।

 

‘আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা প্রমাণ করেছে সবাই মিলে একসঙ্গে কিছু সার্থক করার পরিচয়। যেটি খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই শিক্ষা তাদের পরবর্তী সময়ে গড়ে ওঠার মনোবল ও শক্তি জোগাবে। আমি প্রিয় শিশু কিশোর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।

 

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ লাভ করে তারা দৃষ্টিনন্দন কারুশিল্পী তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উত্তরণের নিশ্চয়ই এটি একটি অভিনব প্রচেষ্টা। এর আগে রাজধানীর ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7690" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০