admin 1
১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান প্রতিনিধি: মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানানো হয়।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মা-বাবার দোয়া ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া পাকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক ও মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহাজালাল পান কবিরাজের বিরুদ্ধে দুই ব্যক্তির পক্ষ থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তাদের অভিযোগ। একইসঙ্গে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজন মুরুব্বী বলেন, আমরা মোস্তফা কে দেখেছি সব সময় পান কবিরাজের বাড়িতে আসতো, অনেক সুসম্পর্ক দুদিন পরপরই এসে টাকা পয়সা নিয়ে যেত পান কবিরাজের সামাজিক কাজগুলোর ভিডিও করতো, পরে যখন পান কবিরাজ জানতে পারে বিভিন্ন পুলিশ প্রশাসন ও ধানের কথা বলে কবিরাজের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তখন কবিরাজ মোস্তফা কে এসব বিষয় জিজ্ঞেস করলেই বিরোধের সৃষ্টি হয়, যে মোস্তফা এতদিনে কবিরাজের পক্ষে কথা বলতে বলতে মুখে ফেনা বের হয়ে যেত এখন সে উল্টো পান কবিরাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমাদের জানামতে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা তাকে হয়রানি করা উচিত নয়।

মানববন্ধন থেকে মোস্তফা ও সোহেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে, তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা এবং নির্দোষ হলে হয়রানি বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজকরা বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চাই না,তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের দাবি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7629" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০