admin 1
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে

ক্যাম্পাস প্রতিনিধি: স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসা জ্ঞান এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘১ম ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’।

আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেডিকেল ও স্বাস্থ্য বিষয়ক বৃহৎ উৎসব।

আদমজী স্কুল ফার্স্ট এইড অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট ক্লাব (ASFASIC)-এর উদ্যোগে আয়োজিত এ জাতীয় সামিটে সারাদেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় স্কুল ও কলেজের প্রায় ৩ হাজারের বেশি শিক্ষার্থী এবং ৫০০ জন শিক্ষক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিকিৎসা বিষয়ে আগ্রহ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এই সামিটের আয়োজন করা হয়েছে।

মেডভার্স সামিট ২০২৬-এ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে চারটি বিশেষ ক্যাটাগরিতে ১৫টি প্রতিযোগিতামূলক আয়োজন। এর মধ্যে রয়েছে—

অ্যাকাডেমিক অ্যান্ড মাইন্ড এরেনা:
ফার্স্ট এইড কুইজ, সাইকোলজি অলিম্পিয়াড, মাইন্ড হ্যাক কুইজ এবং ‘ফার্স্ট এইড: মিথ বনাম সত্য’ চ্যালেঞ্জ।

এক্সিকিউশন অ্যান্ড এক্সিবিশন এরেনা:
ফার্স্ট এইড বিষয়ক ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক, স্বাস্থ্য সচেতনতা উপস্থাপনা ও প্রদর্শনী।

ডিজিটাল ক্রিয়েটিভ ল্যাব:
ফার্স্ট এইড সচেতনতা ভিডিও, রিল/শর্ট ভিডিও, ডিজিটাল পোস্টার, ইনফোগ্রাফিক, ফটোগ্রাফি ও স্বাস্থ্য সচেতনতামূলক মিম প্রতিযোগিতা।

রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি ক্যাটাগরি:
প্রবন্ধ রচনা ও অনলাইন কেস স্টাডি চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণাধর্মী দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।

সামিটের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কৌশলগত ট্রেজার হান্ট প্রতিযোগিতা ‘মেড-কোয়েস্ট (Med-Quest)’। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ১০ হাজার টাকার প্রাইজপুল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7626" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০