admin 1
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ থামাতে গিয়ে এসবি কর্মকর্তা নিহত, আহত ছেলে

ঢাকার সাভারের আমিনবাজারে প্রতিপক্ষের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে তিনি ও তাঁর ছেলে মারাত্মক হামলার শিকার হন। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং পরিবার নিয়ে আমিনবাজারেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জির কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা করার উদ্দেশ্যে এসআই আলতাফ হোসেন তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, নিজ বাসার কাছেই তুচ্ছ পার্কিং বিরোধ নিরসন করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7553" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০