admin 1
৩১ অগাস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব ঢাকা ও সেভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা করা হয়। এতে মোট ১১০ জন নারী নিবন্ধন করে পরীক্ষা করান।

পরীক্ষার ফলাফলে ২ জনের VIA পজিটিভ, ২ জনের CBE পজিটিভ এবং ১ জনের পলিপস শনাক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসব রোগ বা ঝুঁকি শনাক্ত হওয়ায় প্রয়োজনীয় পরামর্শ ও পরবর্তী চিকিৎসার বিষয়ে তাদের অবহিত করা হয়।করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রিয়াজ শাহেদ রনির তত্ত্বাবধানে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়। এতে নার্সিং সুপারভাইজার শাহনাজ পারভীনসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।

কর্মসূচিতে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, মাইক্রোফাইন্যান্সের এরিয়া ম্যানেজার মো. জুলহাস উদ্দিন, RESS লিড মোহাম্মদ বাশির উদ্দিন এবং স্বাস্থ্য কর্মসূচির মোহাম্মদ মাহফুজুর রহমান।

আয়োজকেরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়ে স্থানীয় নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ব্র্যাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখে, সেই প্রত্যাশা করেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7487" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০