admin 1
২৪ অগাস্ট ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পতেঙ্গায় মুরগির খামার ভেঙে বানানো ঝুঁকিপূর্ণ ভবন হেলে পড়েছে পাশের বাড়ির ওপর, সংবাদ সংগ্রহেও বাধা ও হুমকি

মোহাম্মদ দিদারুল ইসলাম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা কাটগড় ধুমপাড়া এলাকায় একটি অবৈধ ও ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন সামনের আরেকটি আবাসিক ভবনের ওপর হেলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। সিডিএর কোনো ধরনের অনুমোদন বা নকশা ছাড়াই নির্মিত এই ঝুঁকিপূর্ণ ভবনটির কারণে চরম প্রাণঝুঁকিতে রয়েছেন আশপাশের একাধিক পরিবার ও ভাড়াটিয়ারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও উল্টো সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পতেঙ্গার ধুমপাড়া ৪০ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক ভিলা নামে এই ভবনটি দীর্ঘদিন আগে একটি মুরগির খামার ছিল। পরবর্তী সময়ে মালিকপক্ষ খামারটি ভেঙে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। কিন্তু ভবনটি তোলার সময় সিডিএ’র কোনো নিয়ম বা প্ল্যান পাস মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ভবনটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং এর সামনের অংশ পাশের একটি ভবনের ওপর দুই থেকে তিন ফুট হেলে পড়েছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম সিডিএ বরাবর দাখিল করা অভিযোগে উল্লেখ করেন, তিনি বৈধভাবে জমি খরিদ করে ১২৮৭/৭ নম্বর দাগে বাড়ি করে দীঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশী মোঃ রসিদ মুরগির খামার ভেঙে অবৈধভাবে এই দোতলা বাড়ি (ওমর ফারুক ভিলা) নামে তৈরি করে তা বিক্রি করে মোজাহের নামে এক ব্যক্তির কাছ, ভবনটি ঝুঁকিপূর্ণ ও সমানে ভবনে সাথে হেলে পড়েছে, ফলে জাহানারা বেগমের ভবনটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতিবাদ করতে গেলে বাড়ির মালিক ও প্রভাবশালীরা তাদের অশালীন ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

এই পরিস্থিতিতে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দা দিদার আলম আমিরুল আমিন ও জাহানারা বেগম পৃথকভাবে ভবনটির বিরুদ্ধে সিডিএ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো ঝুঁকিপূর্ণ ভবনটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, এই ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ ও সরেজমিন ফুটেজ ধারণ করতে গেলে প্রতিবেদককে নানাভাবে হেনস্তা ও হুমকি দেওয়া হয়। বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে কাজের কৈফিয়ত তলব করা হয়। সর্বশেষ গত ২৪ আগস্ট ‘০১৮২৯৭৭৮৭৭৭’ নম্বর থেকে ইকবাল পরিচয়ে এক ব্যক্তি প্রতিবেদককে ফোন করেন এবং কেন ঘটনাস্থলে গিয়ে ভবনের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে—তার ব্যাখ্যা চেয়ে প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই অবৈধ ও হেলে পড়া ভবনটি অপসারণ করা সম্ভব নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সিডিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7405" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০