admin 1
১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরতে এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে বর্ণাঢ্য এই রান অনুষ্ঠিত হয়। রাজধানীর ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী (১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর) আয়োজিত “হৃদয়ে ঢাকা ৪১৬” উৎসবের অংশ হিসেবে এই বিশেষ হেরিটেজ রানের আয়োজন করা হয়।

হাজারো নাগরিকের অংশগ্রহণে বর্ণাঢ্য পথপরিক্রমা: সকাল ৭টায় মতিঝিল থেকে শুরু হওয়া এই হেরিটেজ রানে অংশ নেন ১ হাজারের বেশি নাগরিক। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি কাকরাইল মোড়, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা ও শহীদনগর হয়ে সোয়ারীঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। দৌড় শেষে অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হেরিটেজ রানের শুভ উদ্বোধন করেন। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

ঐতিহ্য সংরক্ষণ ও দায়িত্বশীল নাগরিক গঠনের বার্তা

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেমন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, তেমনি আমাদের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখার ওপরও সমান জোর দিয়েছেন। তিনি ডিএসসিসির এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকার ঐতিহাসিক শেকড় সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম নগরবাসীকে নিজস্ব দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বাস্তবতার মধ্য দিয়েই ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে হবে। যত্রতত্র ময়লা না ফেলা এবং সিটি কর্পোরেশনের সেবার পাশাপাশি নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতার ওপর তিনি জোর দেন। একই সাথে তিনি জানান, আগামীতে প্রতিবছর এই আয়োজন বজায় রাখার পাশাপাশি পুরান ঢাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, পৃথক সাইকেল লেন এবং হাঁটা-দৌড়ের অনুকূল পথ তৈরির পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের বর্ণিল আগামী আয়োজনসমূহ: এক মাসের এই উৎসবে নগরবাসীর জন্য রয়েছে সাংস্কৃতিক ও বিনোদনমূলক নানা আয়োজন রয়েছে, যার মধ্যে-

আগামী ১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এবং ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকেন্দ্রিক বিশেষ মঞ্চনাটক প্রদর্শিত হবে। ২১ আগস্ট বুড়িগঙ্গায় (খোলামোড়া থেকে ওয়াইজ ঘাট) ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং একই দিনে সদরঘাট থেকে শতবছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের ব্যবস্থা থাকছে।

চলচ্চিত্র ও বিনোদনপ্রেমীদের জন্য ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকেন্দ্রিক পুরাতন চলচ্চিত্র প্রদর্শন এবং ২৩ থেকে ২৯ আগস্ট বিটিভিতে ঐতিহ্যবাহী নাটক ও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। কেনাকাটায় উৎসাহ দিতে ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিপণিবিতানগুলোতে চলবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং একই সময়ে নাগরিকদের অনুভূতি প্রকাশের সুযোগ দিতে রাখা হয়েছে ‘লাভ লেটার টু ঢাকা’ শিরোনামে চিঠি আহ্বান কর্মসূচি।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় তিনি এই উৎসবের উদ্বোধন করবেন; একই সাথে সূচনা করবেন ‘ক্লিন সিট, গ্রিন সিট’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির।

উৎসবের শেষ পর্বেও থাকছে বর্ণিল রূপ—৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ ও কাওয়ালী সন্ধ্যা; ১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে উন্মুক্ত আর্ট ক্যাম্প এবং ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েতি আড্ডা’র মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী এই আয়োজন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7265" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০