admin 1
১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার প্রতিবাদে এবং নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়কটির জাবেদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালকদের অবরোধ অব্যাহত ছিল।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকরা।অটোরিকশা চালকদের অভিযোগ, জামালপুর জেলায় বিআরটিএ নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় তিন হাজার। এছাড়া অন্যান্য এলাকা থেকে আসা যানসহ জেলায় প্রায় পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করে। কিন্তু বিপুল সংখ্যক এই যানবাহনের জন্য পুরো জেলায় ‘জাবেদ ফিলিং স্টেশন’ নামে মাত্র একটি সিএনজি পাম্প রয়েছে।

চালকরা জানান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত নতুন গ্যাস পাম্প স্থাপন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবরোধে অংশ নেওয়া সিএনজি চালক হামিদুর রহমান বলেন, “এত বিশাল সংখ্যক অটোরিকশার জন্য মাত্র একটি পাম্প। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাই না। বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করছে। মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে তাদের বোঝানোর চেষ্টা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7248" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০