admin 1
১১ অগাস্ট ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের দাবি

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপের প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের সরকারি সেবা গ্রহণের ভোগান্তি কমাতে পাসপোর্টসহ প্রয়োজনীয় সরকারি সেবা স্থানীয়ভাবে নিশ্চিত এবং একটি সমন্বিত “প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র” স্থাপনের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গত ১১ আগস্ট(মঙ্গলবার)  ২০২৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসারের  মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি ও সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পরিচালক মো. হাসানুজ্জামান সন্দ্বীপী এ দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, সন্দ্বীপের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ভূমি সংক্রান্ত কাজ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে বারবার চট্টগ্রাম শহরসহ মূল ভূখণ্ডে যাতায়াত করতে হয়। নৌযাত্রা, সময়, অর্থ ও নানা ধরনের ভোগান্তির কারণে এসব সেবা গ্রহণ অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।স্মারকলিপিতে সন্দ্বীপে ই-পাসপোর্টের আবেদন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণ, নবায়ন ও রি-ইস্যু সেবা চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি নতুন জাতীয় পরিচয়পত্র, সংশোধন, ঠিকানা পরিবর্তন ও বায়োমেট্রিকসহ প্রয়োজনীয় NID সেবা স্থানীয়ভাবে নিশ্চিত করার দাবি রয়েছে।

এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ও প্রক্রিয়াগত সহায়তার জন্য বিশেষ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জন্য স্থায়ী ডেস্ক এবং বিদেশগামী কর্মীদের বৈধ রিক্রুটিং এজেন্সি, চাকরির চুক্তি, ভিসা, বেতন ও অভিবাসন বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও রয়েছে—ভিসা ও ইমিগ্রেশন তথ্য সহায়তা কেন্দ্র, প্রবাসীদের জন্য বিশেষ ভূমি সেবা ডেস্ক, জমি দখল-প্রতারণা-জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ গ্রহণ ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের ব্যবস্থা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও ব্যাংকিং সুবিধা সম্পর্কে তথ্য প্রদান এবং প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে বিনিয়োগ সহায়তা ব্যবস্থা চালুর দাবি।এ ছাড়া স্থায়ী সেবা কেন্দ্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত নিয়মিত পাসপোর্ট, NID, জন্মনিবন্ধন, ভূমি ও প্রবাসী কল্যাণ সেবা ক্যাম্প আয়োজন এবং জরুরি সমস্যা, প্রতারণা কিংবা বিদেশে বিপদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট প্রবাসী হেল্পলাইন চালুর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপির অন্যতম প্রধান দাবি হলো, সন্দ্বীপে একটি স্থায়ী “প্রবাসী নাগরিক সেবা কেন্দ্র” প্রতিষ্ঠা করা। সেখানে পাসপোর্ট, NID, জন্মনিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, ভূমি, প্রবাসী কল্যাণ ও আইনগত সহায়তাসহ সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিতভাবে প্রদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। স্মারকলিপিতে বিষয়টি মানবিক ও জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কাছে সুপারিশ পাঠানোর জন্য জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7205" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০