admin 1
৩০ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। উপস্থিতদের মধ্যে সামরিক ও সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বন্ধুপ্রতিম ব্যক্তিত্বও ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে সিনিয়র কর্নেল ডু শিনশেং। তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পিপলস লিবারেশন আর্মি ‘চীনা বৈশিষ্ট্যমণ্ডিত শক্তিশালী সামরিক বাহিনী’ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি বজায় রাখতেও পিএলএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতিতে অটল রয়েছে এবং নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক আদান-প্রদান এবং সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলেও উল্লেখ করেন।

 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম তাঁর বক্তব্যে পিএলএর আধুনিকীকরণের প্রশংসা করেন এবং বাংলাদেশ-চীনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে চীনের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চীনা সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অর্জনের প্রশংসা করেন। পাশাপাশি নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের প্রক্রিয়া আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7097" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০