admin 1
২৯ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের হয়ে আর মাঠে নামবেন না নেইমার

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই জাতীয় দলের হলুদ জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার কোপা সুদামেরিকানার ম্যাচে ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের পথচলার সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন-সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল নেইমারের। এরপর দেশের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করার পাশাপাশি ৫৯টি গোলে সহায়তা করেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন তার দখলে।

তবে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের আক্ষেপ নিয়েই জাতীয় দলের অধ্যায় শেষ করলেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায়ের পর থেকেই তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে সেই ম্যাচ শেষে আবেগে ভেঙে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হয়ে থাকল ব্রাজিলের জার্সিতে তার শেষ ম্যাচ।

জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলে মনোযোগ রাখবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ের ফলে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারো।

এদিকে তরুণ সতীর্থদের অপমান করার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভুল ও মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্র: গোল ডট কম

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7076" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০