admin 1
২১ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর আদালতের গারদ থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি মো. সম্রাট (২৮)কে পালানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, ময়মনসিংহ। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানার ডাকাতি মামলায় (ধারা ৩৯৫/৩৯৭) গ্রেপ্তার সম্রাটকে সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। এ সময় কাগজপত্র হস্তান্তরের ফাঁকে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে কৌশলে হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় সে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পলাতক সম্রাটের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও অন্যান্য অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত সম্রাটকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6920" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০