admin 1
১৬ জুলাই ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে শনাক্ত অর্থপাচার: শওকত আলীকে গুনতে হবে ৩০৭ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : যুক্তরাজ্যে শনাক্ত হওয়া শওকত আলী চৌধুরীর ২৫ মিলিয়ন ডলার দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়লেও তাকে সেই অর্থের সমপরিমাণ প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইনের অপ্রদর্শিত বিদেশি সম্পদের বিধান প্রয়োগ করে এই জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকতের বিদেশে থাকা সম্পদের সমমূল্যের অর্থ দেশেই আদায়ের আইনি পথ তৈরি হয়েছে।

বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি বছরের ১৫ মার্চ শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে এই জরিমানার আদেশ দেয়। ওই দিনের ডলার বিনিময় হার অনুযায়ী জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় ৩০৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বিষয়টি দেশ রিপোর্ট ২৪ অব বাংলাদেশকে নিশ্চিত করেছে এলটিইউ।আয়কর আইনের ২১ ধারা অনুযায়ী, কোনো বাংলাদেশি করদাতার আয়কর রিটার্নে প্রদর্শিত নয় এমন বিদেশি সম্পদের সন্ধান মিললে এবং তিনি সেই সম্পদের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে, ওই সম্পদের ন্যায্য বাজারমূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা করা যায়।

জরিমানার অর্থ পরিশোধ না করলে করদাতার সম্পদ বিক্রি বা বাজেয়াপ্ত করেও তা আদায়ের ক্ষমতা রয়েছে আয়কর কর্তৃপক্ষের।এই অপ্রদর্শিত অর্থের বিপরীতে চলতি বছরের মে মাসে ১৩৬ কোটি টাকা কর পরিশোধ করেছেন শওকত। তবে জরিমানার অর্থ এখনো পরিশোধ করেননি বলে জানিয়েছেন এলটিইউ কর্মকর্তারা। এই জরিমানা এমন সময় এল, যখন যুক্তরাজ্যে শনাক্ত শওকত আলী চৌধুরীর ২৫ মিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার সরকারি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন গোয়েন্দা কর্মকর্তা দেশ রিপোর্ট ২৪ কে বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অর্থ ফেরতের আগে প্রমাণ চেয়েছিল যে অর্থটি শুধু বাংলাদেশের আইনেই নয়, যুক্তরাজ্যের আইনেও অবৈধভাবে অর্জিত।

এ নিয়ে দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আট দফা ই-মেইল বিনিময় হয়। কিন্তু এর মধ্যেই চার সপ্তাহের আইনি সময়সীমা শেষ হয়ে যায়। এই সুযোগে শওকত আলী অর্থটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করেন। বর্তমানে সেখান থেকে অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি।প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা চিঠি দিয়ে বিএফআইইউকে জানিয়েছিল, শওকত আলী চৌধুরীর ২৫ মিলিয়ন ডলার ৪ সপ্তাহের জন্য তারা অবরুদ্ধ করেছে। পাশাপাশি সংস্থাটি শর্ত দিয়েছিল, এই তথ্য বাংলাদেশের অন্য কোন সংস্থার সঙ্গে শেয়ার করা যাবে না, এমনকি বাংলাদেশের আদালতেও উপস্থাপন করা যাবে না।

বিএফআইইউর একজন দায়িত্বশীল কর্মকর্তা দেশ রিপোর্ট ২৪ কে জানান, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অর্থপাচার-সংক্রান্ত অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ‘অর্থ উদ্ধারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে,’ টাইমসকে বলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। এনবিআর কর্মকর্তারা জানান, শওকত আলী জরিমানার অর্থ পরিশোধ না করলে আইন অনুযায়ী তার সম্পদ বিক্রি বা বাজেয়াপ্ত করে অর্থ আদায়ের সুযোগ রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে শওকত আলী চৌধুরীর কাছে লিখিত প্রশ্ন পাঠানো হয়। তাকে করা জরিমানার বিরুদ্ধে আপিল করবেন কি না এবং ২৫ মিলিয়ন ডলার দেশে ফেরাতে তিনি রাজি কি না, জানতে চাওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6838" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০