স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কৃতি সন্তান ফাতেমাতুল জান্নাত শাম্মী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি এর আগে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা-২ শাখায় উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ সরকারি পদোন্নতিতে তিনি যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন।
পারিবারিকভাবে তিনি গোপালপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবং গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় মরহুম অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের জ্যেষ্ঠ কন্যা।
ফাতেমাতুল জান্নাত শাম্মীর এ পদোন্নতিতে গোপালপুরের সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর সফল কর্মজীবনের ধারাবাহিকতা কামনা করেছেন।
মন্তব্য করুন