admin 1
১১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিক ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে হত্যা করে ফেলে দেন মা-বাবা

খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনা হ/ত্যাকাণ্ডের গা শিউরে ওঠা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একাধিক ছেলের সাথে সম্পর্কের জেরে পারিবারিক কলহের সৃষ্টি হলে, নিজ জন্মদাত্রী মা ও বাবা মিলে নির্জনাকে নির্মমভাবে হ/ত্যা করেন। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ম/রদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেওয়া হয়।

আজ শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় পুলিশ নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে গ্রেপ্তার করেছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি নিজের মেয়েকে হ/ত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পর থেকে নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই রাত আনুমানিক ৯টার দিকে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর ম/রদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পরদিন শুক্রবার (১০ জুলাই) পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করে।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান: “তদন্তের শুরুতে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা করেছিলেন। তবে নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে তিনি ভেঙে পড়েন এবং হ/ত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে মা সিমা জানান, বিভিন্ন ছেলের সাথে মেয়ে নির্জনার সম্পর্কের বিষয়টি তারা মেনে নিতে পারছিলেন না। এই নিয়ে পরিবারে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে তারা মেয়েকে হ/ত্যা করার সিদ্ধান্ত নেন। সিমা’র দেওয়া তথ্যের ভিত্তিতে হ/ত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই নৃশংস হ/ত্যাকাণ্ডে জড়িত পলাতক বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6722" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০