admin 1
৬ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন। ঘোষিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এছাড়াও ২০২৫-২০২৬ সালের সংশোধিত বাজেট ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা এবং প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা। বাজেট বক্তৃতায় সিটি প্রশাসক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী জেলার লোকজন ময়মনসিংহ নগরীতে আসে এবং অব্যাহতভাবে নগরীতে জনসংখ্যা বৃদ্ধিসহ নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে।

ময়মনসিংহ শহর এলাকায় কোনো শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তবে এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি, বরং নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন নিশ্চিত করে কর ধার্য করা হবে এবং এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে, যার ফলে নগরবাসী আকুয়া খাল ও গোহাইলকান্দি খালের কথা ভুলতে বসেছিল, সেই খালে এখন পানির স্রোত বহমান। এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলজট দেখলেও জলাবদ্ধতা দেখতে পাননি। নগরীর ড্রেন ও খাল পরিষ্কার করার জন্য সাড়ে পাঁচশত লোক নিয়োগ এবং বস্তির উন্নয়নে কাজ করার কথাও তিনি জানান।

অনেক সীমাবদ্ধতা ও সরকারের নির্দেশনার বাইরে কাজ করার সুযোগ না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নগরটা আমাদের’—একথা মনে রেখেই বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেন তিনি। নগরবাসীর আশার প্রতিফলন ঘটিয়ে এই নগরীকে যানজটমুক্ত, সবুজ, স্বাস্থ্যসম্পন্ন, আধুনিক সমৃদ্ধ বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে সিটি প্রশাসক বলেন, আপনাদের ন্যায্য প্রাপ্য যে নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন, তা মাথায় রেখে উন্নয়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নগরের উন্নয়নে সবসময় খোঁজ-খবর নেন এবং যা যা করা প্রয়োজন সবই করবেন বলে আশ্বস্ত করেছেন।

ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের পূর্বেই নগরীর রাস্তা ও ড্রেনেজ অধিকাংশ প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্ন নগরী করে দেওয়া হবে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, দৈনিক নিউ টাইমস সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, এখন টিভির ব্যুরো প্রধান হারুনুর রশিদ, স্টার নিউজের ব্যুরো প্রধান সাদিকুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6623" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০